| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাগরিক উদ্যোগ ছাড়া পরিবর্তন সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৭:৪৪:১০:পূর্বাহ্ন  |  ১২৪৯৯৫৬ বার পঠিত
নাগরিক উদ্যোগ ছাড়া পরিবর্তন সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের কোনো পরিবর্তন আনা সম্ভব নয় মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃত পরিবর্তন আনতে নাগরিকদের নিজেদের মধ্যেই পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না। মানুষ যদি নিজেরা বদলানোর উদ্যোগ না নেয়, কোনো পরিবর্তনই টেকসই হবে না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজওয়ানা বলেন, পুরোনো রাজনীতি যদি ঠিকঠাক চলত, তাহলে এমন আন্দোলন হতো না। পুরোনোকে নিয়ম ধরে নিলে চলবে না। সন্দেহ-অবিশ্বাসকে ভিত্তি করে কোনো পরিবর্তন সম্ভব নয়।

মানুষ বদলানোর চেয়ে নিয়ম ঠিক করাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়ম ঠিক থাকলে ফলাফল আসবেই। আমরা সেই নিয়মগুলো ঠিক করার কাজ করছি।

নদী দূষণ রোধে দ্রুত সিদ্ধান্ত আসবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। তার মতে, দূষণের একটি অংশ নিয়ে কাজ করলে সমাধান আসবে না, পুরো ব্যবস্থাটিকে সামগ্রিকভাবে (কমপ্রিহেনসিভভাবে) দেখতে হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪