| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:৪০:৫২:পূর্বাহ্ন  |  ১২৪৮২০৭ বার পঠিত
বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টাররাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

১০তলা ভবনের ৯ম তলায় আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪