| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১১:০০:২৯:পূর্বাহ্ন  |  ১২৪৭৯৮১ বার পঠিত
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩
ছবির ক্যাপশন: ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব আবারও মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন রোগী।

শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী।

সর্বশেষ হিসেবে দেখা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রামে ৯৭ জন, ঢাকায় ৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ জন এবং খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৫৬ জন। একই সঙ্গে জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ৮৯ হাজার ৪৮৬ জন আক্রান্ত রোগী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪