সিনিয়র রিপোর্টার: বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বৃহস্পতিবার বৈদেশিক সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, UAE Air Force & Air Defence এর আমন্ত্রণে ১৬-২০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাই-এ অনুষ্ঠিতব্য Dubai International Air Chiefs Conference 2025 (DIACC 2025) Ges Dubai Air Show 2025 তে অংশগ্রহণ করেন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর শনিবার ঢাকা ত্যাগ করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব