| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকালে নরসিংদী, সন্ধ্যায় বাড্ডায় উৎপত্তি হয়েছে ভূমিকম্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:০২:৩৯:অপরাহ্ন  |  ১২৫৪৬০৭ বার পঠিত
সকালে নরসিংদী, সন্ধ্যায় বাড্ডায় উৎপত্তি হয়েছে ভূমিকম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশে দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বাড্ডা এলাকা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার ভেতরে।

এর আগে আজ শনিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা মৃদু ভূমিকম্প হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (সহকারী আবহাওয়াবিদ) আফরোজা সুলতানা জানিয়েছিলেন, ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে, নরসিংদীর পলাশে।

তিনি বলেন, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩। এটিকে আমরা মৃদু মাত্রার ভূমিকম্প বলছি।

আফরোজা সুলতানা জানান, একটি ভূমিকম্প হলে আরো কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হতে পারে৷ আবার বড় ভূমিকম্পের আগেও ছোট ছোট ভূমিকম্প হয়।

শুক্রবার (২১ নভেম্বর) শত বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূকম্পনটি হয়ে গেল নরসংদীর মাধবদীতে। রিখটার স্কেলে মাঝারি ধরণের কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ পুরো দেশে কেঁপে ওঠে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪