| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুমের মামলায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স জেড আই খান পান্না

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৭:১৪:৪৬:পূর্বাহ্ন  |  ১২৪১৩৫৫ বার পঠিত
গুমের মামলায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স জেড আই খান পান্না
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। 

রোববার (২৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ এই নিয়োগ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বেঞ্চটি নিয়োগ দেন।

এর আগে সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে। এই দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। হাজির হওয়া ১৩ জন সেনা কর্মকর্তা হলেন:ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম,ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার,ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান,ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম,ব্রিগেডিয়ার কেএম আজাদ,কর্নেল আবদুল্লাহ আল মোমেন,কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে),লেফটেন্যান্ট কর্নেল, মো. মশিউর রহমান,লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন,লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম,মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী,ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী

সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরকালে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এলাকায় পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন।

গত ৮ অক্টোবর এই দুই মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। র‌্যাবের গোপন সেলে আটক রেখে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদ এবং অন্যান্য সেনা ও র‍্যাব কর্মকর্তা।

জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায়ও ১৩ জনকে আসামি করা হয়েছে। এ মামলায়ও শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী ও লে. কর্নেল (অব.) মখসুরুল হক। এ মামলায় তিনজন কারাগারে থাকলেও বাকিরা পলাতক।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪