| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার রায়

সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের ছবি সরানোর নির্দেশ ট্রাইব্যুনালের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৭:৩১:০৬:পূর্বাহ্ন  |  ১২৪১৪৯৭ বার পঠিত
সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের ছবি সরানোর নির্দেশ ট্রাইব্যুনালের

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচারক সংশ্লিষ্ট ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল বিটিআরসি ও তথ্য সচিবকে এ আদেশ দেন।

এর আগে ১৩ নভেম্বর জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড, আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর সামাজিক ও সংবাদমাধ্যমে বিচারকদের ছবি ব্যবহার করে বিভিন্ন অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ায় ট্রাইব্যুনাল বিষয়টি নজরে আনে। এরপর স্বতঃপ্রণোদিত হয়ে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে এসব ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনাল মন্তব্য করে, মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতা সবার জন্য স্বীকৃত, তবে তা দেশের আইনের মধ্যে থেকে এবং অবমাননা ছাড়া হতে হবে।

এই আদেশের সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ অন্যান্যরা। এছাড়া আসামিপক্ষের আইনজীবী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪