রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।
অনুষ্ঠানে সেনাপ্রধান ৬৪ জন সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করেন। এর মধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/আরকে