| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সার কারখানার গ্যাসের দাম বাড়লো দ্বিগুণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১১:১৪:৪৩:পূর্বাহ্ন  |  ১২৪২৫৯৫ বার পঠিত
সার কারখানার গ্যাসের দাম বাড়লো দ্বিগুণ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য প্রতি ইউনিট নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ২৫ টাকা। ১৬ টাকা থেকে বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করে রোববার (২৩ নভেম্বর) বিকেলে ।

গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। পরে কমিশনের কারিগরি কমিটি প্রতি ইউনিট গ্যাসের দাম বর্তমান হার নির্ধারণের কথা জানায়।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে। জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্য নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনায় রাখতে হবে। আবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪