| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:২৭:৪৮:অপরাহ্ন  |  ১২১১৬২২ বার পঠিত
বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনারুল ইসলাম হকা ডাক্তারের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে গাছ কাটা অব্যাহত রয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে হরিহরনগর–নবদুর্গাপুর সড়কের পাশে অর্ধেক কাটা অবস্থায় একটি নিম গাছ ও একটি শিশু গাছ দেখা যায়। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ রেখে জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়।

গ্রামবাসীর অভিযোগ, জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনারুল ইসলাম হকা ডাক্তার গাছ কাটার সঙ্গে জড়িত। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

অবৈধভাবে সরকারি গাছ কাটা প্রসঙ্গে আনারুল ইসলাম হকা ডাক্তার বলেন, “আমি এই এলাকায় যত গাছ আছে সেগুলো দেখাশোনা করি। সামাজিক বনায়নের মাধ্যমে রাস্তার দু’পাশে যে গাছগুলো সমিতির সহায়তায় লাগানো হয়েছিল, সেই সমিতির আমি সভাপতি। আমার কাছে হরিহরনগর গ্রামের মাদ্রাসার কর্মরতরা এসে আর্থিক সহযোগিতা চায়। তাদের সহায়তা করার জন্য আমি একটি গাছ কেটে নেওয়ার জন্য বলি। তারা কয়টি গাছ কেটেছে তা আমি জানি না। যেসব গাছ কাটা হয়েছে তার মধ্যে বন বিভাগ ৫৫% কমিশন পায় আর আমরা পাই ৪৫%। এর আগেও আমি করোতোয়া রোডে ১ লাখ ৩০ হাজার টাকার গাছ বিক্রি করেছি।” তিনি আরও বলেন, “এ বিষয়টি জীবননগর উপজেলা বন কর্মকর্তা কাজল ভাই সব জানেন।”

জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বলেন, “সরকারি গাছ কাটা হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমি সেখানে আমার দুইজন লোককে পাঠাই। তারা সরজমিনে দেখে এসেছে, সরকারি জমির গাছ কাটার কোনো অনুমতি আমরা দেইনি। যারা গাছ কাটার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪