| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জিহাদ কবির

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ২৩:৩০:১৩:অপরাহ্ন  |  ৩০২ বার পঠিত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জিহাদ কবির

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি নিয়ন্ত্রিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জের জিহাদ কবির খান।

গত ৪ মে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উদ্দিন অনুমোদিত কমিটিতে তাকে এ পদে মনোনীত করা হয়।

জিহাদ কবির খানের এ অর্জনে সিরাজগঞ্জ ও ঢাকায় অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাকে অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জের সন্তান এবং ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। একই সঙ্গে তার জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইছামতী গ্রামের বাসিন্দা, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা জিহাদ কবির খান ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ঝুঁকি নিয়ে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, রাজপথের পরীক্ষিত এই ছাত্রনেতা ভবিষ্যতে সিরাজগঞ্জের ছাত্ররাজনীতিতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। তার নতুন দায়িত্বপ্রাপ্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল, বাগবাটী ইউনিয়ন বিএনপি এবং সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জিহাদ কবির খান সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের ইছামতী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাইফুল ইসলাম মাস্টারের দ্বিতীয় সন্তান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪