| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেই ভারতীয় নাগরিক সখিনা বেগমের জামিন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৪:০৩:১০:অপরাহ্ন  |  ১২৪৬০৭৯ বার পঠিত
সেই  ভারতীয় নাগরিক সখিনা বেগমের জামিন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় ভারতীয় নাগরিক সখিনা বেগমকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন।

প্রসিকিউশন পক্ষের এসআই সুবীর কুমার ঘোষ জানান, সখিনা বেগম যে বাসায় অবস্থান করছিলেন, সেখানকার বাসিন্দাদের জিম্মায় আদালত তাকে জামিন দিয়েছেন।

সখিনার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী রহমাতুল্যাহ সিদ্দিক। তিনি আদালতকে বলেন, মামলাটি জামিনযোগ্য এবং সখিনা বেগম স্বেচ্ছায় বাংলাদেশে আসেননি; তাকে জোর করে সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে। তাই তার জামিন প্রার্থনা করা হয়।

শুনানি শেষে আদালত সখিনা বেগমকে আশ্রয়দাতা ক্লান্তি আক্তার, তার মা মোছা. জাকিয়া ও খালা ময়না আক্তারের জিম্মায় জামিন মঞ্জুর করেন।

পরে আইনজীবী রহমাতুল্যাহ সিদ্দিক জানান, আশা করা হচ্ছে সোমবারই সখিনা বেগম কারামুক্ত হবেন। এদিন কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।

আশ্রয়দাতা ক্লান্তি আক্তার বলেন, চারবার জামিন শুনানিতে এসেও জামিন পাইনি। আজ পেয়ে খুব ভালো লাগছে। যতদিন দেশে ফিরতে না পারবেন, তিনি আমাদের সঙ্গেই থাকবেন। সরকার যেন তার দেশে ফেরার ব্যবস্থা করে দেয়।

কয়েক মাস আগে ভারতের আসাম থেকে সখিনা বেগমকে ধরে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ অভিযোগ প্রকাশিত হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগেই তাকে ভাষানটেক থানা পুলিশ হেফাজতে নেয়।

মামলার নথিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ভাষানটেকের টিনশেড টেকপাড়া এলাকায় সখিনাকে পাওয়া যায়। তিনি জিজ্ঞাসাবাদে নিজেকে ভারতের নাগরিক বলে জানান। আসামের নলবাড়ী জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা সখিনার পরিবারও দাবি করছে  

 সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। তাকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশের অভিযোগে ‘দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২’ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। কয়েক দফা জামিন আবেদন নাকচ হওয়ার পর অবশেষে রোববার আদালত তার জামিন মঞ্জুর করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪