| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্প ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৪:১৬:১৬:অপরাহ্ন  |  ১২০৯৩৩৫ বার পঠিত
ভূমিকম্প ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক ভূমিকম্পের পর উদ্ভূত ঝুঁকি বিবেচনায় দেশের গ্যাস কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংশ্লিষ্ট যন্ত্রপাতি, কর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ের পর কার্যক্রম পুনরায় শুরু হবে।

বর্তমানে শ্রীকাইল–৫, হবিগঞ্জ–৫, কৈলাশটিলা–১, বিয়ানীবাজার–২, সিলেট–১১, সিলেট–১০ এক্স এবং রশিদপুর–১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলছে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় সিসমিক জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪