| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৪:৪৪:৪৮:অপরাহ্ন  |  ১২২৯৬২৭ বার পঠিত
সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী ;এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীরত্বগাঁথা অবদান রাখা খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের কৃতিত্ব এবং শান্তিকালীন সময়ে পদকপ্রাপ্ত সেনাসদস্যদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরা হয়।

সেনাপ্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়মিত কাজ করছে। সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো, যেন দেশ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন পায়।তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথের অনুসরণে দেশ ও জনগণের কল্যাণে সেনাবাহিনী দায়িত্ব পালন করে যাবে।

অনুষ্ঠানে বাহিনীর বীরত্বপূর্ণ কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনাসদস্যকে বিভিন্ন পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে বিশেষ অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।

স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে সেনাসদর প্রতি বছর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের পরিবারের সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাসদস্য, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪