| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে,মজলুম জালিম হচ্ছে : মাহফুজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:২৫:৫৪:অপরাহ্ন  |  ১২৩০২৬০ বার পঠিত
ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে,মজলুম জালিম হচ্ছে : মাহফুজ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: `মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে' বর্তমান পরিস্থিতি নিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার ( ২৩ নভেম্বর)  রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষোভের।

তিনি আরও বলেন, ‘জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজ ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্য রুদ্ধ হলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।’

মাহফুজ আলম তাসাউফপন্থী, ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতন-জুলুম বন্ধের আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪