| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হার্ট–ফুসফুসে ইনফেকশন

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৮:৫৩:৩৭:অপরাহ্ন  |  ১২৩৩৮৯৮ বার পঠিত
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বুকে ইনফেকশন ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসেও সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, খালেদা জিয়া গত কয়েক মাস ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং ঘন ঘন অসুস্থ হচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং দ্রুত চিকিৎসা চলছে। আগামী ২৪ ঘণ্টা পর আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তিনি কতদিন হাসপাতালে থাকবেন তা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। বিষয়টি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করবে।

এ সময় মেডিক্যাল বোর্ডের অন্যান্য সদস্য ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে ভর্তি করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪