| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৪:১৪:১১:পূর্বাহ্ন  |  ১২২৭৩৬৮ বার পঠিত
আগামী ২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ছবির ক্যাপশন: আগামী ২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টা, সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এ গুরুত্বপূর্ণ সভা।

সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোর্ট সূত্রের তথ্যমতে, সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং আদালত ব্যবস্থাপনা–সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিচার বিভাগের অভ্যন্তরীণ নীতিনির্ধারণে এই ফুলকোর্ট সভার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব নীতিনির্ধারণী প্ল্যাটফর্ম, যেখানে বিচার বিভাগের কাঠামোগত ও প্রশাসনিক নানা বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪