| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপুরা হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালে আজও সর্বোচ্চ নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৪:৪৫:০৫:পূর্বাহ্ন  |  ১২১০৭২২ বার পঠিত
রামপুরা হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালে আজও সর্বোচ্চ নিরাপত্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টে ২৮ জন হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজও শুনানি অনুষ্ঠিত হচ্ছে। মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে হাইকোর্টের প্রবেশপথ ও ট্রাইব্যুনালের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। এছাড়া র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

র‍্যাব-৩ ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন জানান, মানবতাবিরোধী মামলায় আজ দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে, এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুনানি পরিচালনা করছেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল। মামলায় পলাতক দুই আসামির পক্ষেও স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে।

বর্তমানে চার আসামির মধ্যে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম কারাগারে রয়েছেন। গত ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পলাতক দুই আসামি হলেন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছিল। রামপুরায় ২৮ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। অভিযুক্ত রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা গিয়েছিল। অন্যান্য আসামিরাও এ হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন। ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং এর আগে তদন্ত সংস্থা তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪