| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৯ বাংলাদেশিসহ ১১১ প্রবাসীকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৭:২১:৩১:পূর্বাহ্ন  |  ১২০৫৭২৪ বার পঠিত
৪৯ বাংলাদেশিসহ ১১১ প্রবাসীকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়া সাজার মেয়াদ শেষে ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানোর কার্যক্রম চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে সম্পন্ন হয়।

সোমবার (২৪ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ থেকে ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে ৪৯ বাংলাদেশি ছাড়া রয়েছেন, নেপালের ১২, ইন্দোনেশিয়ার ২৪, কম্বোডিয়ার ৪, পাকিস্তানের ৯, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে প্রবাসী।

প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২ (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় এসেছে বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে।

জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানায়, সাজা শেষ হওয়া বিদেশি বন্দিদের মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান রোধে নিয়মিতভাবেই এমন প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪