| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ার চেষ্টা করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৭:৩৮:০৫:পূর্বাহ্ন  |  ১২২৬২৩৭ বার পঠিত
দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ার চেষ্টা করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের জন্য ভালো দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, জনগণের সেবার জন্য ই-পারিবারিক আদালতের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে, তা দেশের জন্য বিপ্লবাত্মক পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম। যে নারী ও শিশুরা নির্যাতনের শিকার, তাদের জন্য এটি নতুন সম্ভাবনা নিয়ে আসবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস সময় পাবে। এর মধ্যে আমরা চেষ্টা করব ভালো দৃষ্টান্ত রেখে যেতে। এই উদ্যোগ সরকারের প্রযুক্তি ব্যবহার করে বিচার প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্য রাখছে। এর মাধ্যমে দুর্নীতি ও ভোগান্তি কমিয়ে নাগরিকদের সেবা আরও কার্যকর করা সম্ভব হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪