| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইকোর্টে জামিন পেলেন ঢাবির অধ্যাপক কার্জন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৭:৪৭:৩৭:পূর্বাহ্ন  |  ১২৩৪৯১৮ বার পঠিত
হাইকোর্টে জামিন পেলেন ঢাবির অধ্যাপক কার্জন
ছবির ক্যাপশন: অধ্যাপক হাফিজুর রহমান কার্জন;সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি মো. রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আইনজীবী আলী আহমেদ খোকন জানান, এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

গত ২৮ আগস্ট সকালে লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমানসহ অন্যরা ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পৌঁছান। অনুষ্ঠানটির আয়োজক ছিল ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন। আলোচনায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন না সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। নির্ধারিত সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টায়।

হাফিজুর রহমানের বক্তব্য শেষে মিছিল নিয়ে একদল ব্যক্তি মিলনায়তনে ঢুকে ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা লতিফ সিদ্দিকী ও হাফিজুর রহমানসহ অন্তত ১৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সেদিন রাত পৌনে একটার দিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। পরদিন (২৯ আগস্ট) আদালত লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪