| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন-গণভোটের বাজেট উদ্বেগ মুক্ত, খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৮:১৩:৩৯:পূর্বাহ্ন  |  ১২৩৬৩৩৪ বার পঠিত
নির্বাচন-গণভোটের বাজেট উদ্বেগ মুক্ত, খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ কিছুটা বাড়বে। তিনি সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে। বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, নির্বাচন এবং গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই। নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে।

নির্বাচন এবং গণভোট দুইদিন করা অনেক কঠিন বিষয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।

এছাড়া সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪