স্টাফ রিপোর্টার: বাজার স্থিতিশীল রাখতে সিঙ্গাপুরের একটি সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার(২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও আবার কিছুটা বাড়ছে। তাই কোনোভাবেই দাম যাতে আর না বাড়ে সেজন্য নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক হলেও চাল আসবে ভারত থেকেই। মান, সময়মতো সরবরাহ ও প্রতিযোগিতামূলক দাম এই তিন বিবেচনায় আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ডিসেম্বরে মধ্যেই সরকার সংশোধিত বাজেট চূড়ান্ত করতে চায় বলে জানান সালেহউদ্দিন।
রিপোর্টার্স২৪/এসসি