| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাপস ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:৪৮:০৩:পূর্বাহ্ন  |  ১২৩৪১৬৯ বার পঠিত
তাপস ও  তাঁর স্বার্থসংশ্লিষ্টদের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তাঁর দুই সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পর আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, অবরুদ্ধ করা এসব হিসাবে মোট ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা রয়েছে। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তাপসের সম্পদের পুরো হিসাব এখনও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তাঁর নিজের, সন্তানদের এবং স্বার্থসংশ্লিষ্টদের নামে ২১টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এগুলো যাতে হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করা না যায়, সে জন্য হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি।

ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৫ জানুয়ারি তাপসের বিরুদ্ধে মামলা করে দুদক।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪