| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১০:০১:৫২:পূর্বাহ্ন  |  ১২৪১০৯৭ বার পঠিত
জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে-এর সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়টি জানিয়েন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য আপনারা সমর্থন দিন। কমনওয়েলথ মহাসচিব আশ্বস্ত করে জানান, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেবে।

শার্লি বচওয়ে বলেন, কমনওয়েলথের ৫৬টি দেশ রয়েছে, যার মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত। এটি সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করে। এছাড়া, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন।

কমনওয়েলথ ভোটের আগে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতিতেও রয়েছে, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তুলবে বলে আশাবাদ প্রকাশ করেন মহাসচিব।

উভয় নেতা বৈঠকে তরুণ শক্তি, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক ব্যবসার প্রসার, বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য হ্রাস সংক্রান্ত ‘তিন-শূন্য’ তত্ত্ব বাস্তবায়নের অগ্রগতির বিষয়েও আলোচনা করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪