রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭০৫ জন।
সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগের ১১৬ জন, ঢাকা বিভাগের ১৩৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭ জন, খুলনা বিভাগের ৩৪ জন, ময়মনসিংহ বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ৩৪ জন, রংপুর বিভাগের ৫ জন এবং সিলেট বিভাগের ১৬ জন রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৮১৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৮,২৫৮ জন রোগী হাসপাতাল থেকে ফিরে গেছেন। ২০২৪ সালের ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০,৯৬৯ জন। এর মধ্যে ৬২.৩% পুরুষ এবং ৩৭.৭% নারী। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের।
২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১,১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জন। ২০২৩ সালের পূর্ণ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১,৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।
রিপোর্টার্স২৪/ঝুম