সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকাল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকবে।”
এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনআইডি সংশোধন কার্যক্রম চালু থাকবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
রিপোর্টার্স২৪/বাবি