| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী নির্যাতন মামলায় মুফতি কাসেমীর জামিন নামঞ্জুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:০১:৪১:পূর্বাহ্ন  |  ১২২৫৭১৯ বার পঠিত
নারী নির্যাতন মামলায় মুফতি কাসেমীর জামিন নামঞ্জুর
ছবির ক্যাপশন: মুফতি মামুনুর রশিদ কাসেমী

স্টাফ রিপোর্টার: নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার শরিয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

তার স্ত্রীর করা মামলায় গতকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্–দক্ষিণ) তরিকুল ইসলাম বলেন, গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪