| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে সৌদিয়া বাস থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৫:৫৯:১৫:অপরাহ্ন  |  ১২৪০৫৯১ বার পঠিত
রাজধানীতে সৌদিয়া বাস থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এসময় গ্রেপ্তার করা হয়, মো. পারভেজ মোশারফ (২৩) ও মো. মেজবাহ উদ্দিন (২১) নামের  দুই মাদক কারবারিকে।সোমবার (২৪ নভেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় উত্তরের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার গাবতলীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে আসাদগেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নেয় রেইডিং টিম। গাবতলীগামী  বাসটিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে বাসের ই-৩ এবং ই-৪ সিটে বসা দুই ব্যক্তিকে সন্দেহভাজন ব্যক্তিকে  তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। 

গ্রেপ্তার হওয়া পারভেজ মোশারফ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মৃত রহমত আলীর ছেলে এবং মেজবাহ উদ্দিন একই উপজেলার সৈয়দ নুরের ছেলে। গ্রেপ্তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪