| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমান এফ রহমানের সম্পদ ক্রোকের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৬:৫৫:০৪:অপরাহ্ন  |  ১২০৪০৮৭ বার পঠিত
সালমান এফ রহমানের সম্পদ ক্রোকের নির্দেশ
ছবির ক্যাপশন: সালমান এফ রহমান- সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও স্থানান্তরের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১২ একর ১৬ শতাংশ জমি ক্রোক এবং একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন সম্পদ ক্রোক ও হিসাব অবরুদ্ধের আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, সালমান এফ রহমানসহ ৩০ জন আসামি ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় মর্টগেজ দেওয়া সম্পত্তির অস্বাভাবিক মূল্যায়ন দেখিয়ে জনসাধারণের কাছে বন্ড বিক্রির মাধ্যমে এক হাজার কোটি টাকা সংগ্রহ করেন। পরে ওই অর্থ শ্রীপুর টাউনশিপ লিমিটেডের জিসিবি চলতি হিসাবে জমা করে সেখান থেকে রিডেম্পশন অ্যাকাউন্টে ২০০ কোটি টাকার এফডিআর করা হয় এবং অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। পরবর্তীতে নগদে উত্তোলনসহ বিভিন্ন সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়।

তদন্তে আরও জানা যায়, আসামিদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামে গাজীপুরে ১২ একর ১৬ শতাংশ স্থাবর সম্পত্তি এবং একটি ব্যাংক হিসাবের অস্তিত্ব পাওয়া গেছে। তদন্ত চলাকালে সম্পদ ও অর্থ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের চেষ্টা লক্ষ করা যায়, যা বিচার শেষে অপরাধলব্ধ সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়া ব্যাহত করতে পারে।

শুনানি শেষে বিচারক সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ প্রদান করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪