| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রধানের বিদায়ী সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৯:৪৪:৫৯:অপরাহ্ন  |  ১২০৭৬৭২ বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রধানের বিদায়ী সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের (ওএইচসিএইচআর) বিদায়ী প্রধান হুমা খান সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে জুলাইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি, ন্যায়বিচার নিশ্চিতকরণ, জবাবদিহি ব্যবস্থা জোরদার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়া আসন্ন সাধারণ নির্বাচন ও দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া নিয়েও তারা মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংকটময় সময়ে হুমা খানের কার্যকর ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্তের উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বৈঠকে জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং জোরপূর্বক গুম ও গোপন আটক কেন্দ্রের অনুসন্ধানে গুম কমিশনের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতে এসডিজি সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪