| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়েজ বোর্ড বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের ভূমিকা জরুরি: তথ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ২০:৫৪:৫৭:অপরাহ্ন  |  ১২৩৫৫২৮ বার পঠিত
ওয়েজ বোর্ড বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের ভূমিকা জরুরি: তথ্য উপদেষ্টা

রিপোর্টার্স২৪ডেস্ক: সাংবাদিকদের বেতন–ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, সাংবাদিকদের উপার্জন ভালো না হলে গণমাধ্যমে দুর্নীতি কমবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকতার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে সব মিডিয়া হাউসের মতামত প্রয়োজন। তাই খসড়াটি নিয়ে মতামত দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে গঠন করা গণমাধ্যম সংস্কার কমিশন সংবিধান ও সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে কিছু ধারার পরিবর্তন এবং কিছু ধারার বিলুপ্তির সুপারিশ করেছে। পাশাপাশি সাংবাদিকতার সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের কথাও বলেছে কমিশন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪