| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, সার্বক্ষণিক পর্যবেক্ষণে চিকিৎসকরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০১:২২:০৬:পূর্বাহ্ন  |  ১২৩২৩৪৯ বার পঠিত
খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, সার্বক্ষণিক পর্যবেক্ষণে চিকিৎসকরা

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন এবং তাঁর অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল।

সোমবার (২৪ নভেম্বর) রাতে তিনি সাংবাদিকদের বলেন, ম্যাডাম আগের চেয়ে একটু ভালো আছেন। আমি সার্বক্ষণিক তাঁর সঙ্গেই হাসপাতালে থাকছি।

এর আগে রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ডের আরেক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া শনাক্ত হয়েছে। তিনি বলেন, নিউমোনিয়া ছাড়াও তাঁর মাল্টি ডিজিসজনিত জটিলতা কিছুটা বেড়েছে। বয়সের কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া যাচ্ছে না, এতে ঝুঁকি থাকে।

তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার কিছু রিপোর্ট ভালো হলেও কিছু উদ্বেগজনক দিকও রয়েছে। সব মিলিয়ে বিএনপির চেয়ারপারসনকে অন্তত এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪