| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে নোটিশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:১৪:৩৫:পূর্বাহ্ন  |  ১২২১৬৫৪ বার পঠিত
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদাসম্পন্ন (দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এ নোটিশ পাঠিয়েছেন।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, সুপ্রিম কোর্টের দুই আইনজীবী নাঈম সরদার এবং শাহ সারোয়ার সালফ শাওনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর ই-মেইলে জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে বিশেষ চাহিদাসম্পন্ন (দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু নোটিশগ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে দেশের প্রায় ৩০ লাখ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে কার্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেশে ৩০ লাখের বেশি প্রতিবন্ধী ভোটার রয়েছেন, যাদের মধ্যে মাত্র ১০ শতাংশ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে তথ্য পাওয়া যায়।

দেশের ৯০ শতাংশ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন। এর ফলে গণতন্ত্র চর্চায় মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং বিপুলসংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্রপরিচালনায় প্রতিফলিত হচ্ছে না।

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭৩ অনুযায়ী প্রতিবন্ধী ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার বিধান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে প্রতিবন্ধী ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলেও নোটিশগ্রহীতারা প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় জাতীয় স্বার্থে নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

নোটিশগ্রহীতারা পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে নোটিশে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪