| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ লাখ ৩০ হাজারে বিক্রি পুলিশের ৩ কুকুর, একটির দামই ৫ লাখ!

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১০:৪০:০১:পূর্বাহ্ন  |  ১২১৯৩৭৭ বার পঠিত
৬ লাখ ৩০ হাজারে বিক্রি পুলিশের ৩ কুকুর, একটির দামই ৫ লাখ!

স্টাফ রিপোর্টার: ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রশিক্ষিত কে-নাইন দলের কর্মক্ষমতা–হ্রাস পাওয়া তিনটি কুকুর নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মিরপুর-১৪–এ পুলিশ কে-নাইন সদর দফতরে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে কোরি, স্যাম ও ফিন নামের কুকুর তিনটি মোট ৬ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়।

এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের কোরি সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় একজন সাধারণ নাগরিকের কাছে বিক্রি হয়। স্যাম ৪০ হাজার এবং ফিন ৩০ হাজার টাকায় কিনেছে পারটেক্স গ্রুপ।

কে-নাইন স্কোয়াডের পরিদর্শক ফখরুল আলম জানান, পূর্বঘোষণা অনুযায়ী যে কেউ ১ হাজার টাকা জামানত জমা দিয়ে নিলামে অংশ নিতে পেরেছেন। নিলামে সর্বোচ্চ দরদাতাদের কাছেই তিনটি কুকুর বিক্রি করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে কুকুরগুলো হস্তান্তর করা হবে ২৭ নভেম্বর। এর আগ পর্যন্ত তারা পুলিশ লাইনেই থাকবে।

সিটিটিসি সূত্র জানায়, বিস্ফোরক শনাক্তকরণ, বিপজ্জনক দ্রব্য অনুসন্ধান এবং মাদক সনাক্তকরণে দীর্ঘদিন কাজ করেছে এই কুকুরগুলো। বইমেলা, সভা-সমাবেশ, বিমানবন্দরসহ বহু গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা কার্যক্রমে তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

ফিন ও কোরি ল্যাব্রাডর এবং স্যাম জার্মান শেফার্ড প্রজাতির। বয়স আট বছরে পৌঁছানোয় তারা আর আগের মতো দক্ষতার সঙ্গে অনুসন্ধান বা টহল পরিচালনার মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করতে পারছে না।

তবে কর্মকর্তাদের ভাষ্য, কুকুরগুলোর শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং তারা পোষা প্রাণী হিসেবে স্বাভাবিক জীবন কাটাতে পারবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪