| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতি তদন্তে হস্তক্ষেপ করলে পরিচয় উন্মোচন: দুদক চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১১:০৪:৩২:পূর্বাহ্ন  |  ১২০৪৪১৬ বার পঠিত
দুর্নীতি তদন্তে হস্তক্ষেপ করলে পরিচয় উন্মোচন: দুদক চেয়ারম্যান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতির তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে অযাচিত চাপ বা হস্তক্ষেপ করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজে কেউ অযাচিত চাপ প্রয়োগ করলে ভবিষ্যতে তাদের নাম প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, তদন্ত ব্যাহত করার কোনো সুযোগ আর দেওয়া হবে না।

মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪