| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে মিলল ৮৩২ ভরি স্বর্ণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৮:৫৯:৫০:অপরাহ্ন  |  ১১৯৬৮২৫ বার পঠিত
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে মিলল ৮৩২ ভরি স্বর্ণ

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের অনুমতি নিয়ে লকার দুটি খোলা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে।

ব্যাংক সূত্র জানায়, দুদক প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। প্রাথমিক গণনায় লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে। তবে আরও গুরুত্বপূর্ণ কিছু নথি বা সামগ্রী থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দিতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার নম্বর ছিল ৭৫১ ও ৭৫৩। এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় তাঁর আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করে এনবিআর। একই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে মোট ৫৬ লাখ টাকা পাওয়া যায়, য়ার একটিতে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্য হিসাবে ৪৪ লাখ টাকা। এসব হিসাবও জব্দ করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, লকার ভাঙার বিষয়ে তিনি অবহিত থাকলেও ভেতরে কী পাওয়া গেছে সে সম্পর্কে বিস্তারিত জানেন না।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তাঁর পরিবারের সদস্যদের কর ফাঁকি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। বিশেষ সুবিধা পাওয়া ১০ ব্যবসায়ী গ্রুপসহ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তে ১১টি বিশেষ টিম কাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪