| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বিএনপি’র তারেক রহমানের উদ্বেগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৯:৩৬:০৪:অপরাহ্ন  |  ১২৩৫৯৬৮ বার পঠিত
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বিএনপি’র তারেক রহমানের উদ্বেগ

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, কোনো প্রাণহানি হবে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে বহু মানুষের ঘরবাড়ি পুড়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়দের প্রাণপণ প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি। তাদের আন্তরিক প্রচেষ্টা দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, ভয়ংকর এ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসুক। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন কোনো প্রাণহানি না ঘটে। এই কঠিন সময় ধৈর্যের সঙ্গে মানুষ অতিক্রম করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বিবৃতিতে তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪