রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল)-এর তৃতীয় তলায় আগুন লেগে আতঙ্ক সৃষ্টি করেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার প্রাথমিক কারণ এখনও জানা যায়নি এবং হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। স্থানীয়রা বলেন, হঠাৎ শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠে আসে, এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগের দিন, মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। সেখানে আগুন ৫ ঘণ্টা পর্যন্ত জ্বলতে থাকে এবং ১৫০০টি ঘর-বাড়ি পুড়ে যায়।
রিপোর্টার্স২৪/ঝুম