রিপোর্টার্স২৪ ডেস্ক: জার্মানি আশা করছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সর্বোপরি অংশগ্রহণমূলক হবে। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এমন প্রত্যাশার কথা জানান ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
রাষ্ট্রদূত বলেন, আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হোক। সেই সঙ্গে ভোটার উপস্থিতিও বেশি হোক- এটাই আমাদের প্রত্যাশা। প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে তিনি আরও বলেন, ৬০ শতাংশ ভোট পড়বে- এ প্রত্যাশা আমরাও করি।
তিনি রাজনৈতিক পরিবেশ শান্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তার ভাষায়, ভোটের ক্যাম্পেইন চলার সময় রাজনৈতিক সহিংসতা যেন কম হয়, সেটাই আমাদের আশা।
ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনও।
রিপোর্টার্স২৪/আরকে