| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীক্ষার আগের দিনও আন্দোলন অব্যাহত, যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৭:১১:২১:পূর্বাহ্ন  |  ১২১১৯৮৩ বার পঠিত
পরীক্ষার আগের দিনও আন্দোলন অব্যাহত, যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়ের মাত্র এক দিন বাকি থাকলেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন থামাচ্ছেন না প্রার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা নতুন করে যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, শহীদ মিনার এলাকা থেকে মিছিলটি যমুনার দিকে যাবে। তাদের অভিযোগ- যৌক্তিক দাবি উপেক্ষা করে বরং পুলিশ দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়েছে। তবুও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

প্রার্থীরা আরও জানান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা আন্দোলনস্থলে এসে সংহতি জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন। তবে কোন কোন দলের নেতারা উপস্থিত হবেন, তা নিশ্চিত করেননি তারা।

লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। গতকাল মঙ্গলবার আন্দোলনকারীদের যমুনামুখী পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দুই দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলাতেও প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে পরীক্ষা নেওয়া হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪