| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৭:৩৭:২৯:পূর্বাহ্ন  |  ১২১৩০৯৯ বার পঠিত
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্রস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও তা নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ নভেম্বর) তিনি বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি জানান, পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। কেউ যদি অতিরিক্ত মজুত করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সারের ডিলারশিপ কোনো রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।

সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পিঁয়াজের কোনো সংকট নেই, দামও কমেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল, কিন্তু তা অনুমোদিত হয়নি। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, যা কৃষকবান্ধব নীতির অংশ।

আলুর ক্ষেত্রে তিনি জানান, আগে কিছুটা দাম ঠিকঠাক পায়নি কৃষক, তবে এখন দাম বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বরে পর্যন্ত কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করতে দেওয়া হয়েছে।

এসপি নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার মধ্যে ১৮ জনকে প্রথমে নিয়োগ দেওয়া হয়েছে, এবং মেধাবীরা কোনোভাবে বাদ পড়েনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪