| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিআইজি হলেন পুলিশের ৩৩ কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১০:২৭:৪১:পূর্বাহ্ন  |  ১১৯৩১৮২ বার পঠিত
ডিআইজি হলেন পুলিশের ৩৩ কর্মকর্তা

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

একটি প্রজ্ঞাপনে ৩১ জনকে এবং অন্যটিতে দুইজনকে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়। এদের মধ্যে দুই কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ ছাড়া একই দিন দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪