| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচার প্রশাসনে তিন স্তরে ৮২৬ জনের পদোন্নতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১১:৩৩:১০:পূর্বাহ্ন  |  ১১৮৮৭২৮ বার পঠিত
বিচার প্রশাসনে তিন স্তরে ৮২৬ জনের পদোন্নতি

রিপোর্টার্স২৪ডেস্ক: বিচার প্রশাসনে একযোগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। তিন স্তরে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন বিচারক পদোন্নতি পেয়েছেন।

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’-এর প্রথম গ্রেডের বেতনস্কেল (৭০,৯২৫–৭৬,৩৫০) অনুযায়ী নিয়োগ/বদলি কার্যকর করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

পদোন্নতিপ্রাপ্ত জেলা জজদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন বা বিদেশে ছুটিতে থাকা বিচারকদের সংশ্লিষ্ট ছুটি বা প্রশিক্ষণ শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪