সিনিয়র রিপোর্টার: রাজধানীর মহাখালী কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপা. ও মেইন.) মো. মামুনুর রশিদকে সভাপতি ও সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া তিনজনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-২ এর উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা, সিনিয়র স্টেশন অফিসার তেজগাঁও মো. নাজিম উদ্দিন ও ঢাকা-২৩ এর ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন।
রিপোর্টার্স২৪/এসএন