| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৩:২০:২১:অপরাহ্ন  |  ১২২৫২২১ বার পঠিত
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর

সিনিয়র রিপোর্টার: ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে, ৫০তম বিসিএসে ক্যাডার পদে ১ হাজার ৭৫৫ জন এবং নন–ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, আর মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।

প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি পরিশোধের সুযোগ থাকবে আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত।


রিপোর্টার্স২৪/এমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪