রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের বড় ধরনের রদবদল করেছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) বদলির পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও পরিবর্তন আনা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাঁদের নিজ নিজ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮–এর সেকশন ১৪৪–এর ক্ষমতা অর্পণ করা হলো।
নতুন ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন বিকেল থেকেই তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তার দপ্তর ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি যেখানে কর্মরত আছেন সেখানকার নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
রিপোর্টার্স২৪/বাবি