| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃহস্পতিবার থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৫:৩২:৩১:অপরাহ্ন  |  ১২০৬৮১৭ বার পঠিত
বৃহস্পতিবার থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু
ছবির ক্যাপশন: ফাইল ফটো

রিপোর্টার্স২৪ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এ তথ্য বুধবার (২৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন) সভাপতি মো. আবুল কাসেম, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, এবং অন্যান্য শিক্ষক নেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা সমাধান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে গত ৮ নভেম্বর থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপে শতাধিক শিক্ষক আহত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর কিছু অগ্রগতি হলেও দাবিগুলো সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত ৩০ নভেম্বরের কর্মবিরতি আগেই শুরু করে বৃহস্পতিবার থেকে।

প্রসঙ্গত, শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে আহতদের মধ্যে চাঁদপুরের ফাতেমা আক্তারব মিরপুর আলোক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ।
২. ১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেডে পদোন্নতির জটিলতা সমাধান।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

কর্মবিরতি চলবে, যতক্ষণ না অর্থমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তিন দফা দাবি বাস্তবায়ন করে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪