| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ অ্যাডভোকেট আলিফ খুনের দ্রুত বিচার দাবি লইয়ার্স অ্যালায়েন্সের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৬:৫৫:২৯:পূর্বাহ্ন  |  ১১৮৮১৯৬ বার পঠিত
শহীদ অ্যাডভোকেট আলিফ খুনের দ্রুত বিচার দাবি লইয়ার্স অ্যালায়েন্সের

জ্যেষ্ঠ প্রতিবেদক: চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য জড়ো হওয়া সন্ত্রাসীদের দ্বারা খুনের শিকার ভারতীয় আগ্রাসন বিরোধী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স। 

বুধবার (২৫ নভেম্বর) শহীদ আলিফ হত্যাকাণ্ডের প্রথম শাহাদাত বার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত সংগঠনটির এক বার্তায় এই দাবি করে। 

প্রসঙ্গত, সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন। 

তিনি আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম(আইআইইউসি) থেকে এলএলবি ও এলএলএম পাশ করে আইন পেশায় নিযুক্ত হন। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম আদালতে আইন পেশা শুরু করেন। পরবর্তীতে ২০২৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

বিবৃতিতে বলা হয়, শহীদ আলিফকে ফ্যাসিবাদী শক্তির দোসর, সুবিধাভোগী ও দেশ বিরোধী শক্তি নৃশংসভাবে খুন করে ভয়ের রাজত্ব তৈরি করতে চেয়েছিল কিন্তু সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে। শহীদ আলিফ আমাদের জনগণের দেশপ্রেম আরো বাড়িয়ে দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪