| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩.৬ মাত্রার ভূমিকম্পে আবারও কাপলো দেশ, উৎপত্তিস্থল নরসিংদী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১০:২৪:২৮:পূর্বাহ্ন  |  ১২২৫৪৭৬ বার পঠিত
৩.৬ মাত্রার ভূমিকম্পে আবারও কাপলো দেশ,  উৎপত্তিস্থল নরসিংদী

রিপোর্টার্স২৪ ডেস্ক :  ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, ‘এটা ছিলো  ৩.৬ মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর ঘোড়াশালে।’ 

এর আগে গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্পের ঘটনা ঘটে।  এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

আজকের ভূমিকম্পের ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ঢাকা থেকে খুবই কাছে নরসিংদীর পলাশে। ছয়টির মধ্যে তিনটি ভূমিকম্পরেই উৎপত্তিস্থল হলো নরসিংদী। এই এলাকা হলো বার্মা প্লেট এবং পশ্চিমেরটি ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল বা সাবডাকশন জোন। এর এলাকা বিশাল। আজ সিলেটে ও টেকনাফে যে ভূমিকম্প হয়েছে তাও এই সাবডাকশন জোনের অর্ন্তর্ভূক্ত।

রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪